একফোঁটা ক্লান্তি
ধনুক ছেড়া তীরের মত;
ছুটেছে পাখি;
শিকারের ভয়ে;
পাহাড় হাটছে, নদী কাঁদছে
দুরে কোথাও পড়ছে
তাদের দীর্ঘশ্বাস
অদম্য মাতাল ফেরারির মত
ডানা ঝাপটায় পাখি
টর্নেডো, হারিকেন, নার্গিস ওঠার মত
উত্তাল ঢেউ তরঙ্গে
ডুবে যায় মাঝি;
মরে যায় পানসী
সবকিছু হয়ে যায়
নিকশকালো কৃষ্ণ গহবরের মাল।
যাও পাখি যাও
শ্রুত দু:খ পায়ে ফেলে
ধ্বংসের প্রলয় নৃত্য খেলে
শুধু- মরুতপ্তর দিকে চেয়ে
অলস দুপুরের;
একফোঁটা ক্লান্তি
দেখিও চোখ মেলে।







সাম্প্রতিক মন্তব্যসমূহ