মৃত্যু
জানি তুমি আসবে
কোকিলের গান শেষে
তৃষ্ণা, ক্ষয়ায় মাঠ-ঘাট ফাঁটিয়ে
বুকের পাজর চৌচির করে আসবে-
রক্তলালে স্থবির করে
হিমায়িত চোখের মনি নষ্ট করে দিয়ে
জানি তুমি আসবে।
ঢেউয়ের পরে ঢেউয়ের শেষে
বরুনানীর উত্তাল শব্দে
চাহিত স্বপ্নের নিথর কারারক্ষে
ভুমিত স্থবিত দেয়াল ঘেষে
অমাবশ্যা, পূর্ণিমা গায়ে মেখে
পাহাড় সাগর বেধ করে আসবে
জানি তুমি আসবে-
জাগোর জগতীর রজনীর চুম্বনে
বিমর্ষ করে দিয়ে আকাশ-বাতাস
সমস্ত ধরনী জুরে
চোখের সামনে বসবে
ওহে – চিরসত্য – মৃত্যু
জানি, জানি জানি তুমি আসবে।







সাম্প্রতিক মন্তব্যসমূহ