আকাশের বুকে হেলান দিয়ে
পাহাড় ঘুমিয়েছে নিচিন্তায়
সবুজের-দলে কাব্য করে নাচে
ঘাস ফরিংয়ের মাথায়।
একে বেকে পথ খানি তার
শুন্য ভাসিয়েছে ডানা
কতটুকু বৃষ্টি, কতটুকু রৌদ্র
আকাশের তা জানা।
চুড়ায় বসে মনমালী তার
জাল বুনেছে ছায়া
যতদুরে দৃষ্টি যাবে
বাড়বে তোমার মায়া।
হৃদয়খানি কবি হয়ে
প্রেমে – পড়েছে আঁধারে
তিথির রাত্রি খসিয়া গিয়া
অলস করেছে যাহারে।
বনের কুঁঠির মনে বসিয়া
প্রাসাদ হয়ে কাঁদে
বিহঙ্গের মত ছুটিব আজি
সাধ্য কাহার বাধে।
চোখ নেই, দৃষ্টি নেই
সবকিছু আমার
পাহাড়ের সাথে ভাব-করিলে
ভাবনা কিসে তোমার?






বন্ধু জাহাঙ্গীর তোমাকে এটি উৎসর্গ করলাম।
কবিতাকে ভালবাসি তাই আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধারন………..
[...] ১. পাহাড়ের প্রেমে [...]